যখন তুই এলি হেমন্তের গোধূলিলগ্নে, শীতের ব্যথায় অসাড় হয়নি পাঁজর। ভেসে এসেছিল কিছু আবেগ। যখন ছুঁয়ে ছিলি হাত দুটো, তখন আঙুলগুলি নয় কেঁপেছিল স্পর্শের শারদীয় বৈভব। যখন পূর্ণিমার উদ্ভাসিত আলো, জাগিয়ে ছিল তোর চন্দ্রমুখ, সুখ গুলো শুধু শিহরিত হয়েছিল। যখন ফিরে গেলি সীমাহীন অবহেলায়, তখন বুকে ছেয়ে গিয়েছিল শীত কুয়াশার সংসার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।